-->

অটিজম এবং ডাউন'স সিনড্রোম ।

আমাদের মধ্যে অনেকেই অটিস্টিক শিশু এবং ডাউন সিন্ডোমে আক্রান্ত শিশুর মধ্যে পার্থক্য বুঝতে পারেননা। এগুলো ভিন্ন দুটি রোগ এবং এদের চিকিৎসা, লক্ষণ, সবকিছুতেই অনেক পার্থক্য রয়েছে। 
অটিজম কি?অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার (এএসডি) এমন একটি সমস্যা যা একটি মানুষের সামাজিক জীবন, চলাফেরা, আচার ব্যবহার সব কিছুতেই প্রভাব ফেলে। এই সমস্যায় এস্পারজার সিনড্রোম এবং
শিশুকালের অটিজম হয়। এএসডির প্রধান সমস্যা গুলো ছোটবেলা থেকেই আস্তে আস্তে দেখা দিতে থাকে এবং সমস্যাগুলো প্রকট এবং স্পষ্ট হয় যখন সেই বাচ্চার জীবনে উল্লেখযোগ্য কোন পরিবর্তন আসে (যেমন স্কুল পরিবর্তন হওয়া)। ডায়াবেটিস বা হাইপারটেনশানের মত এই রোগেরও কোন নিরাময় নেই। কিন্তু সঠিক জ্ঞান এবং সচেতনতায় এই রোগে আক্রান্ত শিশুদের জীবন অনেক সহজ হয়ে ওঠে।

 লক্ষণ এবং উপসর্গ
● সামাজিক যোগাযোগে সমস্যা- অটিজমে আক্রান্তরা অন্যান্য মানুষের আবেগ অনুভূতি বুঝতে পারেনা। শিশুকালে তাদের কথা বলা শিখতে দেরি হয়  এবং তারা মানুষের সাথে কথোপকথনে অংশগ্রহণ করতে পারেনা।
● একই বিষয় নিয়ে চিন্তা করা বা একি কাজ একি ভাবে বার বার করা। যেমন বার বার হাততালি দেয়া অথবা হাত মোড়ানো। তাদের দৈনন্দিন রুটিনের কিছু বদলে গেলে তাদের খুবই অসুবিধা হয়।অটিজমে আক্রান্তদের নতুন জিনিস শিখতে অনেক সমস্যা হয়। এদের মধ্যে মনোযোগের অভাব, দুশ্চিন্তা, বিষণ্ণতা থাকে। তবে উপযুক্ত যত্ন ও সহায়তা করতে পারলে তারা সবাই স্বাধীনভাবে বসবাস করতে পারে।
 রোগ নির্ণয়অটিজমের বৈশিষ্ট্য গুলো প্রকাশ হতে হতে বাচ্চার বয়স ২-৩ বছর হয়ে যায়। তবে অনেকের ক্ষেত্রে বয়স বারার সাথে সাথে লক্ষণগুলো আরও স্পষ্ট হয়। আপনি যদি আপনার সন্তানের বিকাশ নিয়ে উদ্বিগ্ন থাকেন, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
এএসডি কেন হয়? এসডি হওয়ার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে জেনেটিক এবং পরিবেশগত কারণ গুলাই বেশী দায়ী। আগে ভাবা হত MMR টিকা দিলে এটা হয়। কিন্তু  এটি এখন স্বীকৃত যে এর সাথে MMR টিকার কোন সম্পর্ক নেই।
ডাউন'স সিনড্রোমডাউন'স সিনড্রোম এমন একটি জেনেটিক রোগ যা সাধারণত বিশেষ শারীরিক বৈশিষ্ট্যে এবং কোন কিছু শেখার অক্ষমতায় প্রকাশ পায়। ডাউন'স সিনড্রোমের বাচ্চাদের জন্মের পরেই কয়েকটি বৈশিষ্ট্য দেখা দেয়, যেমন-
  • শিথিল শরীর এবং মাংস
  • চোখের কোনা উপরের দিকে বাঁকা
  • হাতের তালুতে শুধু একটি ভাজ (পামার ক্রিজ)
  • জন্মের সময় ওজন এবং দৈর্ঘ্য স্বাভাবিকের থেকে কম থাকা।   
  • যদিও এসব বাচ্চাদের চেহারায় কয়েকটি একই রকম বৈশিষ্ট্য থাকে, এদের চেহারায় এদের বাবা মার সাথে অনেক মিল থাকে। প্রত্যেকটি ডাউন'স সিনড্রোমের বাচ্চা আরেকটি বাচ্চা থেকে আলাদা। তাদের চেহারা আলাদা, তাদের বেড়ে ওঠার ধরন আলাদা, তাদের শেখার ক্ষমতা আলাদা।
কারা আক্রান্ত হয়?এই রোগ কোন বিশেষ জাতি, ধর্ম, বর্ণ, গোত্র মানেন। শিশুর কোষে ২১ নাম্বার ক্রোমোজোমটি একটি বেশি থাকে যেটা গর্ভধারণের সময় হয়। তাই এই সমস্যা অপরিবর্তনীয়। এটা যেকোনো বয়সের মায়ের বাচ্চারই হতে পারে, কিন্তু মায়ের বয়স বাড়ার সাথে সাথে অন্যসব জেনেটিক রোগের মত সন্তানের এই রোগের সম্ভাবনা ও বেড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে জন্মের আগেই স্ক্রিনিং টেস্ট এর মাধ্যমে গর্ভের সন্তানের ডাউন'স সিনড্রোম আছে কিনা জানা যায়, কিন্তু এটা সব ক্ষেত্রে সঠিক থাকেনা। রোগটি নির্ণয়ের সবচেয়ে ভালো উপায় হচ্ছে শিশুর রক্তে ক্রোমোজোম টেস্ট করা।
 ডাউন'স সিনড্রোম নিয়ে বসবাসঅনেকের এটা মেনে নিতে খুব কষ্ট হয় যে তার সন্তান বা পরিবারের কেও ডাউন'স সিনড্রোমে আক্রান্ত। এটা নিয়ে খুব দুশ্চিন্তা করে সবাই। কিন্তু একটু যত্ন নিলেই আপনার সন্তান অনেকটাই সুস্থভাবে বেড়ে উঠতে পারবে। মনে রাখবেন, একটি স্বাভাবিক শিশুর যা যা চাহিদা আছে ডাউন'স সিনড্রোমের একটি বাচ্চারও সেরকম চাহিদা থাকে এবং তা পূরণ করা তার বিকাশের জন্য অনেক জরুরী। 
চিকিৎসাডাউন'স সিনড্রোমের কোন নিরাময় বা প্রতিরোধ নেই। কিন্তু রোগীর সুস্থ এবং সফলভাবে বেঁচে থাকার জন্য অনেক কিছু করা যায়-●      ভালো ডাক্তারের সাথে যোগাযোগ রাখা●      শুরু থেকেই সচেতন থাকা রোগ সম্পর্কে●      যত্নশীল এবং দায়িত্ববান বাবা মা এবং আত্মীয়স্বজনভিন্নভাবে সক্ষমদের জন্য ভালো এবং উন্নত স্কুল খুব কম থাকায় এবং শিশুর বাবা মা শিশুর অটিজম স্বীকার করতে না চাওয়ায় সাধারণত এসব বাচ্চাদের অটিজম ধরা পরে অনেক দেরিতে। বিভিন্ন সংস্থা (যেমন 'প্রয়াস') এইসব শিশুদের সাহায্য করে থাকে।
 জটিলতাডাউন'স সিনড্রোমে আক্রান্ত শিশুদের অনেক শারীরিক জটিলতা দেখা দিতে পারে যেমন
  • হৃদরোগ
  • হজমের সমস্যা
  • দৃষ্টি এবং শ্রবণে সমস্যা
  • থাইরয়েড গ্রন্থির সমস্যা
  • বিভিন্ন ইনফেকশন
  • রক্তের বিভিন্ন রোগ
 ডাউন'স সিনড্রোম থাকা মানেই যে আপনার শিশুর এসব থাকবে এমন কোন কথা নেই। আপনি আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন।
Get updates in your Inbox
Subscribe